Tuesday, June 23, 2026

‘দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি’! পদ হারিয়ে কেন এমন বললেন অনুপম?

Date:

Share post:

বিজেপিতে পদ হারানোর পরও দমে যাননি অনুপম হাজরা। এবার তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি বললেন, ‘এখন ২ দিন হিমালয়ে থাকব। হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে’।

অমিত শাহ, জে পি নাড্ডারা গতকাল মঙ্গলবার শহর ছাড়ার পরই রাতে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুপম হাজরাকে। সম্প্রতি বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন অনুপম। স্রেফ রাজ্য নেতৃত্বের সমালোচনা নয়, বোলপুরে তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে গিয়েছিলেন। বারবার দলের বিরুদ্ধে মুখ খোলার জন্যই অপসারণের সিদ্ধান্ত। অপসারণের আগে অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তাও তুলে নিয়েছিল অমিত শাহের দফতর।

বুধবার পুরনো একটি মামলা যখন বোলপুর আদালতে আসেন, তখন সাংবাদিকদের অনুপম বলেন, ‘আমি এখন দু’দিনের জন্য হিমালয়ে যাচ্ছি। হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে’। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর কটাক্ষ, ‘সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন, ফেলুদার নতুন করে গল্প লিখতেন, জটায়ু তার নামকরণ করতেন গোয়ালঘরে গুঁতোগুঁতি!’

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...