Saturday, March 14, 2026

ডাম্পারের সঙ্গে ধা.ক্কা! মাঝ রাস্তায় জ্ব.লল যাত্রীবাহী বাস, ভিতরেই ঝ.লসে মৃ.ত কমপক্ষে ১৩ যাত্রী

Date:

Share post:

মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বললো আস্ত একটি বাস (Bus)। যার জেরে বাসের ভিতরেই জ্যান্ত পুড়ে গেলেন কমপক্ষে ১৩ যাত্রী। গুরুতর জখম আরও অনেকে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে একটি ডাম্পারের (Dumper) সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। মুখোমুখি সংঘর্ষের পরই আগুন লেগে যায় বাসে। তবে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে আসতে পারলেও, প্রাণে বাঁচেননি ১৩ জন। বাসের ভিতরেই পুড়ে তাদের মৃত্যু হয়। মধ্য প্রদেশের গুনা জেলার দুর্ঘটনা। গুনা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জানিয়েছেন, রাত ৯টার দিকে যখন দুর্ঘটনা ঘটে তখন বাসটি হারুনের দিকে যাচ্ছিল এবং ডাম্পারটি গুনার দিকে যাচ্ছিল। সেই সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। বাসের মালিক বিজেপি নেতা ধর্মেন্দ্র সিকারওয়ার। বাসের কোনও বীমা এবং ফিটনেস সার্টিফিকেট নেই। পাশাপাশি বাস ফিটনেসের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০১৫-এ শেষ হয়েছে, ২০২১-এর পরে কোনও রোড ট্যাক্স দেওয়া হয়নি।

উল্লেখ্য, বুধবার রাতে গুনা-আরন রোডের উপরে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বেসরকারি বাস ও ডাম্পারের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। যখন দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীরা নেমে আসছিলেন, এমন সময়ই আগুন লেগে যায়। ভিতরেই আটকে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বাস থেকে ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। বাসের ভিতর থেকে ১৩ জন যাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিতকরণ সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণেই উল্টোদিক থেকে আসা বাসটিকে দেখতে পায়নি ডাম্পার। এর কারণেই মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।

 

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...