Friday, April 3, 2026

রামমন্দির নিয়ে রাজনীতি চলছে: বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠলেন পাওয়ার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রামমন্দির। রামলালা প্রতিষ্ঠার আগে এই ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। সেই তালিকায় এবার যোগ হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কড়া সুরে জানালেন এই মন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি।

রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি এনসিপি প্রধান শরদ পাওয়ারকে। এই ঘটনায় এনসিপি। দলীয় সূত্রের দাবি, মন্দির উদ্বোধনে ৬ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু সেখানে পাওয়ারের মতো সিনিয়র নেতা আমন্ত্রণ পাননি। এই ঘটনায় দলের অন্দরে অসন্তোষ প্রকাশ করেছেন পাওয়ার। এপ্রসঙ্গে পাওয়ার বলেন, “রামমন্দির তৈরি হচ্ছে দেখে আমাদের ভালো লাগছে। বহু মানুষের বহু অবদান এতে রয়েছে। কিন্তু বুঝতে পারছি না মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি (BJP) ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছে কিনা। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে কিনা।” এনসিপি সুপ্রিমো এদিন জানিয়েছেন, ধর্মস্থানে যেতে তিনিও পছন্দ করেন। ২-৩টি ধর্মস্থানে গোপনে যানও। তবে সবটাই গোপনীয়। এসব নিয়ে রাজনীতি ঠিক নয়।

উল্লেখ্য, ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হবে রামমন্দিরের। ওই অনুষ্ঠানে একাধিক বিরোধী নেতাও আমন্ত্রিত। সেই তালিকায় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির পাশাপাশি রয়েছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরীরা। যদিও এই অনুষ্ঠানে যাবেন না বলে আগেই জানিয়েছেন সীতারাম। সোনিয়ারা যাবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানাননি। এবার আমন্ত্রণ না পেয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন পাওয়ার।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...