Thursday, May 14, 2026

জোড়াবাগানে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের, কাঠগড়ায় বিজেপি কাউন্সিলর

Date:

Share post:

টুলু পাম্পে জল ভরতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের। পাম্পের সাহায্যে জল ভরার সময়ে আচমকা শর্ট সার্কিটের জেরে ছিটকে পড়েন ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকাল ৮টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে জোড়াবাগান থানা এলাকার মহর্ষি দেবেন্দ্র রোডে। মৃতের নাম রাহুল দুবে (৩১)।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক ট্রান্সপোর্টে কাজ করতেন। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এক মাস আগে মহর্ষি দেবেন্দ্র রোড এলাকায় ভাড়া আসেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাড়ির ভিতরে পাইপ খারাপ। তাই রাস্তা থেকে জল ভরতে হয়। ঘটনার খবর পেয়ে, সিইএসসি আধিকারিকরাও আসেন ঘটনাস্থলে। আধিকারিকরা শর্ট সার্কিটের বিষয়টি খতিয়ে দেখেন। এই ঘটনায় স্থানীয়রা এলাকার কাউন্সিলর মিনাদেবী পুরোহিতের উদাসীনতাকে দায়ী করেছেন।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...