Thursday, May 28, 2026

মোদি সরকারের ‘বিকাশ’ প্রকাশ্যে! কাজ হারানোর আ.শঙ্কা দেশের ৫৬ শতাংশ পরিবারের

Date:

Share post:

ফের প্রকাশ্যে মোদি সরকারের (Modi Govt) বিকাশের আসল ছবি। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো রিপোর্ট (Report)। যা সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে, গত ৫ বছরে দেশের ৭০ শতাংশ পরিবারের বার্ষিক আয় (Annual Income) নিম্নমুখী। শুধু তাই নয়, দেশের ৫৬ শতাংশ পরিবারকে প্রতিদিনই কাজ হারানোর আশঙ্কা করতে হয়। চরম আর্থিক অনিশ্চয়তায় ভোগে সংশ্লিষ্ট পরিবারগুলি। সম্প্রতি রিসার্চ ট্রায়েঙ্গেল ইনস্টিটিউটের সাহায্যে সমীক্ষা চালায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। আর সেই সমীক্ষা চালাতে গিয়েই প্রকাশ্যে মোদি সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আসল ছবি।

উল্লেখ্য, রিসার্চ সংস্থাটি একযোগে দেশের ২০ রাজ্যের ১ হাজার ১৭০ জায়গায় ৩৫ হাজারের বেশি মানুষের মধ্যে সমীক্ষা চালায়। তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, দেশের ৬৫ শতাংশ পরিবারই আর্থিকভাবে দুর্বল। এমনকী দেশের ৭৭ শতাংশ মানুষের প্রতিমাসের রোজগার ৩৫ হাজার টাকার কম। এদিকে পরিবার পিছু আয়ের নিরিখে শীর্ষে রয়েছে কর্ণাটক। সংশ্লিষ্ট রাজ্যে পরিবারগুলির গড় আয় ৩৫ হাজার ৪১১ টাকা। তবে কোভিড পরবর্তী সময়ে মানুষের আর্থিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা।

তবে যেখানে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢালাও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, সেখানে এই রিপোর্ট সামনে আসতেই চরম বিপাকে পড়েছে বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে এই রিপোর্ট কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলল কেন্দ্রের শাসক দলকে। এছাড়াও মোদি সরকারের দাবি, ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের জায়গায় পৌঁছেছে ভারত। এমনকী শীঘ্রই জার্মানিকে টপকে ভারত চতুর্থ স্থানে পৌঁছবে বলেও দাবি করা হচ্ছে। এমন আবহে এই রিপোর্ট সামনে আসতেই মাথায় হাত দেশবাসীর।

 

 

 

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...