Saturday, June 6, 2026

নবম শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে ক.ড়া পর্ষদ! স্কুলের প্রধান শিক্ষকদের জন্য জারি নির্দেশিকা

Date:

Share post:

নবম শ্রেণীর (Class 9) পড়ুয়াদের জন্য বিশেষ পদক্ষেপ। প্রতিবছরই নবম শ্রেণিতে পড়ার সময় মাধ্যমিক শিক্ষা পর্ষদে নাম নথিভুক্ত করতে হয় পড়ুয়াদের। এবছরও সেই সময় ধার্য করা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন (Registration) করছে কি না, তা এবার জানতে চায় বোর্ড। আর সেকারণেই বিশেষ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সব স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের (Head Teacher)। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, প্রধান শিক্ষকদের একটি স্ট্যাম্প পেপারে লিখে এই তথ্য জানাতে হবে। না জানালে ওই স্কুলের পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার সময় অসুবিধা হতে পারে।

এছাড়াও পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রধান শিক্ষকদের নন জুডিশিয়াল ১০ টাকার স্ট্যাম্প পেপারে লিখে জানাতে হবে যে তাঁর স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের সবার রেজিস্ট্রেশন হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছিল। পরে জানানো হয়, লেট ফি দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। আর সেকারণেই এবার প্রধান শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের পর পড়ুয়ারা আর কোনওভাবেই রেজিস্ট্রেশন জমা দিতে পারবেন না বলে সাফ জানিয়েছে পর্ষদ। ২০২৪-এর ৩১ মার্চের মধ্যে প্রধান শিক্ষকদের ওই তথ্য জানাতে হবে।

 

 

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...