Friday, May 15, 2026

বন্ধ ফ্ল্যাটে দম্পতির রহস্যমৃত্যু! উদ্ধার রক্তাক্ত কিশোরী কন্যা

Date:

Share post:

বন্ধ ফ্ল্যাটে দম্পতির রহস্যমৃত্যু। রক্তাক্ত অবস্থায় উদ্ধার কিশোরী কন্যা। ঘটনায় শনিবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাটের কাছে নারায়ণপুরে। গলায় গুরুতর আঘাত থাকায় কিশোরীকে চিনার পার্কের (Chinar Park) কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এদিন বেলার দিকে নারায়ণপুরের স্যর রমেশ মিত্র রোডের একটি আবাসনের একতলার ফ্ল্যাট থেকে চিৎকারের শুনে ছুটে যান স্থানীয়রা। দেখা যায়, ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রূপা মুখোপাধ্যায়ের দেহ৷ পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে তাঁর কন্যা রূপসা। ঘরের মধ্যে গৃহকর্তা সাগর মুখোপাধ্যায়ের দেহ ঝুলছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকাবাসী। খবর দেওয়া হয় নারায়ণপুর থানায়। স্বামী-স্ত্রীর মৃত্যু হলেও, জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের ১৪ বছরের কন্যাকে। তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগরের পুলিশ (Police) কমিশনার গৌরব শর্মা ও স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়৷

স্থানীয় সূত্রে খবর, পেশায় ওষুধ ব্যবসায়ী সাগর পাড়ায় ভালো মানুষ বলেই পরিচিত ছিলেন। পরিবার তেমন অশান্তি দেখেনি কেউ। ঘরের ভিতর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ (Police)। সূত্রের খবর, বাজারে নিজের দেনার কথা সেখানে উল্লেখ করেছেন ওই ব্যবসায়ী৷ সেই কারণেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রূপসার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...