Wednesday, May 13, 2026

দেনার বোঝা, ধার মেটাতে মেলায় স্টল এভারেস্টজয়ী পিয়ালির

Date:

Share post:

আংশিক অক্সিজেনে তিনি জয় করেছেন মাউন্ট এভারেস্ট। একের পর এক ছ’টি আট হাজারি শৃঙ্গ জয়ের শিরোপা পেয়েছেন তিনি। সামনে কাঞ্চনজঙ্ঘার মাথা ছোঁয়ার ইচ্ছা। তবে সরাসরি কারোর কাছ থেকেই সেভাবে আর্থিক সহযোগিতা মেলেনি। দেনার দায়ে চন্দননগরের সেই ‘পাহাড়ি কন্যা’ পিয়ালি বসাককে বসতে হল মেলায়।

স্থানীয় ইস্পাত সঙ্ঘের আয়োজনে এই মেলা শুরু হয়েছে গত ২৩ ডিসেম্বর। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। দুপুর ২ টো দিয়ে মেলা খুললেও চন্দননগর কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালির আসতে ৪টা বেজে যাচ্ছে। ছোট্ট স্টল পিয়ালির। বিগত দিনে বিভিন্ন পর্বত ছোঁয়ার তৈরি ব্যানারগুলি দিয়ে স্টল সাজানো হয়েছে। পিয়ালি বলেন, “দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কোথায় ভাল জিনিস কম দামে পাওয়া যায় আমি জানি। সেগুলিই নিয়ে এসেছি। ভাবলাম বিক্রি হলে কিছু পয়সা তো আসবেই।” মাথায় যে প্রায় ৮০ লক্ষ টাকার দেনা। আরও শৃঙ্গ যে জয় করতে হবে। পিয়ালি জানান, গত নভেম্বরেই রাজ্যপাল তাঁকে পুরষ্কৃত করেছেন। ৫০ হাজার মিলবে। কিন্তু এখনও আসেনি।

পাহাড়ি পথে যেতে যেতে সেখানকার জ‌্যাকেট বা জুতো সংগ্রহ করতেন পিয়ালি। সেগুলো বিক্রি করেই কিছু লাভের আশায় স্টলে বসছেন। তবে বিক্রি কম। পাহাড়কে বুঝতেই বেশি মানুষ আসছেন পাহাড়ি কন্যা-র কাছে। কেউ কেউ আবার সেলিব্রিটি পিয়ালির সঙ্গে সেলফি তোলার আবদার করছেন। চেনা-অচেনা মানুষরা মোবাইল তুলে দাঁড়াচ্ছেন পিয়ালির পাশে।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ক্রিকেটার দীপঙ্কর সরকার

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...