Tuesday, June 23, 2026

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! SSKM-র উডবার্নেও নিখরচায় চিকিৎসা, জেনে নিন নিয়ম

Date:

Share post:

এবার রাজ্যের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-র হাইপ্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট থাকতে হবে। আগামী জানুয়ারি মাস থেকেই এই পরিষেবা চালু হবে। এর ফলে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর।

ইচ্ছে থাকলেও অর্থের কারণে রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করাতে পারেন না রাজ্য সরকারি কর্মচারীরা। এবার সরকারি কর্মচারীরা সেই সুযোগ পাবেন। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। সম্প্রতি এসএসকেএমের সুপার পীযূষ রায় অর্থ দফতরের সঙ্গে একটি চুক্তি করেন। তারপরেই কবে থেকে এই পরিষেবা শুরু হবে সেবিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে এই পরিষেবা চালু করা হবে। পাশাপাশি উডবার্ন ছাড়াও যে ভবন নির্মাণ হচ্ছে সেখানে ১৫০ টি কেবিন চালু করা হবে। সেই কেবিনে ভর্তির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, মেডিসিন, নিউ মেডিসিন-সহ বিভিন্ন চিকিৎসার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।

 

রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM। এই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ৩৫ টি শয্যা রয়েছে। ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের বাইরে যেতে হয় না। সেখানেই রয়েছে ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, ইকো কার্ডিওগ্রাফির ব্যবস্থা। একেবারে নার্সিংহোমের মতোই পরিষেবা পাওয়া যায় এই ব্লকে। ফলে এই ওয়ার্ডে চিকিৎসা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এই ওয়ার্ডের ৩৫টি কেবিনের মধ্যে ১২ টি কেবিনের দৈনিক ভাড়া ৪০০০ টাকা করে, ১০টি কেবিনের ভাড়া দৈনিক আড়াই হাজার টাকা করে এবং ৬ টি ডবল বেড কেবিনের ভাড়া ২০০০ টাকা করে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...