Thursday, May 14, 2026

ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া স্টেশনে ব্যাহত ট্রেন চলাচল

Date:

Share post:

ওভারহেডের তার ছিড়ে চরম বিপত্তি হাওড়ায়। বন্ধ ট্রেন চলাচল। এই মুহূর্তে হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্লাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনও ট্রেন ছাড়া হচ্ছে না বলে খবর। ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে যাত্রীরা। স্টেশনের মধ্যেই রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নিত্যযাত্রীরা।

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের কাছে ওভার হেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। নতুন করে তার জুড়ে ফের রেল পরিষেবা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। যার জেরেই দক্ষিণ পূর্ব রেলের আমতা লোকাল পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে অফিস থেকে ফেরার ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...