Friday, May 15, 2026

কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীকে দেখে এলেন অভিষেক

Date:

Share post:

শুক্রবার রুটিন চেকআপ করতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার কাঁধে একটি ছোট অস্ত্রোপচার হয়। এবার শনিবার সন্ধ্যেয় মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে তাঁর কালীঘাটের বাড়িতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী বাড়ি যান অভিষেক। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শহরে ছিলেন না। তবে বাইরে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের সমস্ত রকম খোঁজ খবর রাখছিলেন। শনিবার শহরের ফেরার পরই কালীঘাটে মমতার বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এরপর একেবারেই সুস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। বাড়ি থেকেই করছেন সমস্ত সরকারি কাজ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...