Friday, May 15, 2026

একদিনে দেশে কোভিড আক্রান্ত ৮৪১! বর্ষবরণের আগে উদ্বেগ বিশেষজ্ঞদের

Date:

Share post:

২০২৩ শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কিন্তু খুব একটা স্বস্তিতে নতুন বছর শুরু করা যাচ্ছে না বলেই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health Experts)। উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে কোভিডের (Covid 19) নয়া ভ্যারিয়েন্ট JN.1। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তরফে দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮৪১। সাড়ে সাত মাসের মধ্যে এটাই সর্বোচ্চ!

নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1 মারাত্মক না হলেও সংক্রামক তো বটেই। শনিবার প্রায় ৭৫০ জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। একদিনে সেই রেকর্ড ছাপিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩৩ হাজার ৩৬১। বিশেষজ্ঞদের দাবি, এই সাবভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী! এমনকি হতে পারে স্ট্রোকও! নতুন করে বাড়তে শুরু করেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি ও মহারাষ্ট্র নিয়েও চিন্তায় চিকিৎসকরা। দেশ জুড়ে ১৬০ জনের বেশি রোগীর দেহে মিলেছে নয়া ভ্যারিয়েন্ট। চলতি মাসেই সংখ্যাটা ১৪৩। মারণ ভাইরাসের উপরূপ JN.1-এর বাড়বাড়ন্ত রুখতে কী পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার এখন সেটাই দেখার।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...