ইংরাজি বছরের বছরের প্রথম দিনই কল্পতরু হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব (Ramkrishna)। কাশীপুর উদ্যানবাটিতেই কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণদেব। বিশেষ এই দিনটিতে প্রতিটি জায়গায় চলছে বিশেষ পুজো, প্রার্থনা। এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি। ১৩৮ বছর আগে, ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে (Kalpataru Festival) ভক্তদের আশীর্বাদ করেছিলেন তিনি।


দিনটিতে রামকৃষ্ণদেবকে স্মরণ করতে ভোর থেকেই বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরে মানুষের থিকথিকে ভিড়। ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল প্রতি বছরের মতোই। কাঁসর, ঘণ্টা, মন্ত্রপাঠে রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে কল্পতরু দিবস।

কাশীপুর উদ্যানবাটীতে সমাগত ভক্তবৃন্দকে আশীর্বাদ করে ঠাকুর বলেছিলেন, “তোমাদের চৈতন্য হোক৷” সেই বাণী প্রবাহিত হয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। সেই ঘটনার স্মৃতিতে প্রতি বছরের প্রথম দিনটি পরম শ্রদ্ধায় পালিত হয় কল্পতরু উৎসব হিসাবে।














