Thursday, May 7, 2026

সপ্তাহ শেষেই ৫ জেলায় তুমুল বৃষ্টি! নতুন বছরে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই বড় আপডেট আবহাওয়া অফিসের (Weather Office)। সপ্তাহ শেষে বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। তবে গত ন’দিনে কলকাতায় যা তাপমাত্রা ছিল, তার চেয়ে তুলনামূলক কম সোমবারের তাপমাত্রা।

তবে বছরের প্রথম দিনে অন্যান্য বারের তুলনায় কলকাতার তাপমাত্রা অনেকটাই বেশি। জাঁকিয়ে শীত আবার কবে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, পূর্ব দিক থেকে বাতাস ঢুকছে রাজ্যে। সেই কারণেই বাতাসে জলীয় বাষ্পের উৎপত্তি এবং বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। তবে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে শহরে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

শুধু দক্ষিণবঙ্গের পাঁচ জেলাই নয়, বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। তবে পর্যটকদের জন্য খুশির বার্তা শুনিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

 

 

 

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...