Thursday, May 7, 2026

প্রতিষ্ঠা দিবসের আগের রাতেই পু.ড়ে ছাই তৃণমূলের পার্টি অফিস! কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসের (Foundation Day) আগের দিন অর্থাৎ রবিবার রাতে হলদিয়ার (Haldia) তৃণমূলের পার্টি অফিসে (Party Office) আগুন (Fire)। আগুনে পুড়ে গিয়েছে দলীয় কার্যালয়। পুড়ে গিয়েছে পার্টি অফিসের ভিতরে রাখা আলমারি, টিভি-সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপির (BJP) লোকজনই তাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে।

সূত্রের খবর, হলদিয়া পুরসভার ২৩ নম্বর রঘুনাথচক বুথের তৃণমূল কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বছরের প্রথম দিনই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়াতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কর্মীরা। ঘটনা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর যুব তৃণমূল সভাপতি শেখ আজগর আলি বলেন, সর্দার অধিকারীর নির্দেশ বিজেপির লোকজন এই কাজ করেছে। এই ওয়ার্ডে কিছু শুভেন্দু অধিকারীর অনুগামী আছে। তাঁদের দলই এই কাজ করেছে। আজ আমাদের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে দুষ্কৃতীরা। তিনি হুঁশিয়ারি দেন, অভিযুক্তদের যদি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা না হয়, তাহলে এর বিহীত আমরা করব।

 

 

 

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...