Thursday, May 7, 2026

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে জারি লাল স.তর্কতা! বি.পর্যস্ত জনজীবন

Date:

Share post:

ঘন কুয়াশা (Fog) এবং অত্যাধিক ঠান্ডার (Cold) জের! আর সেকারণেই রাজধানী দিল্লি (Delhi)-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বছরের প্রথম দিনেই লাল সতর্কতা (Red Alert) জারি করল মৌসম ভবন। পাশাপাশি লাল সতর্কতা জারি রয়েছে পাঞ্জাব, হরিয়ানাতেও।

মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন পাঞ্জাবের অমৃতসর, ফতেগড় সাহিব, গুরদাসপুর, জালন্ধর, লুধিয়ানা, পাঠানকোট, পটীয়ালা, রূপনগর প্রভৃতি জেলায় সকাল থেকে ঘন কুয়াশা থাকবে। যার ফলে দৃশ্যমানতা কমবে। যার জেরে ট্রেন, বিমান এবং সড়কপথেও যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ঠান্ডায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই চার রাজ্যেও নতুন বছরের প্রথম দিন ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বিস্তীর্ণ এলাকায়। উল্লেখ্য, গত কয়েক দিন কুয়াশা উত্তর ভারতে একটা বড় সমস্যার হয়ে দাঁড়িয়েছে। যে কারণে একের পর এক বিমান বাতিল হচ্ছে। দৃশ্যমানতা কম থাকায় গত কয়েক দিনে দিল্লির অনেক বিমান বাতিল করতে হয়েছে বলে খবর। পাশাপাশি অনেক বিমান দিল্লির বদলে অন্য গন্তব্যে নামাতে বাধ্য হয়েছেন চালকেরা। ফলে বিমান পরিষেবায় সাধারণ মানুষের ভোগান্তি চলছেই। একই সঙ্গে ট্রেনের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটাচ্ছে কুয়াশা। বহু ট্রেন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।

 

 

 

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...