Thursday, May 7, 2026

প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন রাজ্য নেতৃত্বের

Date:

Share post:

দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস থেকেই দেশজুড়ে বিজেপি উৎখাতের সংকল্প তৃণমূলের। আজ, পয়লা জানুয়ারি। নতুন বছরের সূচনা। ১৯৯৮ সালে এই দিনটিতে তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের। অনেক ঝড়-ঝাপটা, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে দেশের অন্যতম প্রতিষ্ঠিত দল তৃণমূল। জোড়াফুলের ২৭ তম জন্মদিনের বছরেই হতে চলেছে দেশের সরকার গঠনের আরও একটি নির্বাচন। ফলে সব দিক থেকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরে নতুন সংকল্প নিয়ে প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল নেতৃত্বের বার্তা— ‘বিজেপির হাতে দেশ নিরাপদ নয়’।

প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসের দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকে তৃণমূল। আজও দিনভর শহর থেকে জেলা একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। এদিন সকালে মেট্রোপলিটনে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁর ভাষণে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের লড়াইয়ের কথা তুলে ধরেন।

আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। রাজ্যের ৪২টি আসনকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। লোকসভা ভোটের প্রস্তুতি পুরোদমে নেমে পড়ার সংকল্প নেবেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও। সেই স্লোগানের সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল নেতৃত্ব বলছেন, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়। কেন্দ্রের বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে দুর্দিন। রামমন্দিরকে সামনে রেখে ধর্মীয় উন্মাদনা তৈরি করে যাবতীয় ‘ব্যর্থতা’ ঢাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। মানুষের স্বার্থেই তাই এই সরকার বদল জরুরি। লোকসভা ভোটকে মাথায় রেখে এদিন থেকেই সর্বত্র প্রচার কর্মসূচিতে নেমে পড়তে চলেছেন তৃণমূল নেতৃত্ব। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন আর কেন্দ্রে মোদি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনা— এটাই হাতিয়ার হতে চলেছে তৃণমূলের।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...