Thursday, May 7, 2026

পুলওয়ামা হামলার চক্রী মাসুদ আজহার মৃত! ভাইরাল বিস্ফোরণের ভিডিও

Date:

Share post:

পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার মৃত! পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধানের গাড়িতে বিস্ফোরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এরপরই জানা যাচ্ছে, ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা মাসুদ আজাহার। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অঙ্গুলিহেলনে বারবার ভারতকে রক্তাক্ত করেছে এই জঙ্গি।

২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ, ২০০১ সালের সংসদ ভবনে, ২০১৯ সালে পুলওয়ামা হামলা-সহ অতীতে বারবার ভারতকে রক্তাক্ত করেছে এই মাসুদ আজহার। তার মৃত্যু ভারতের জন্য যে স্বস্তিদায়ক তা বলার অপেক্ষা রাখে না। আজ সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে একটি গাড়ি বিস্ফোরণে তছনছ হতে দেখা গিয়েছে। নেটিজেনদের দাবি, ওই গাড়িতে ছিল মাসুদ আজহার। ভাওয়ালপুরের একটি মসজিদ থেকে আজ ভোর ৫টা নাগাদ ফিরছিল জইশ প্রধান। তখনই ঘটে যায় বিস্ফোরণ।

তাৎপর্যপূর্ণ ভাবে, পাকিস্তানে খুন হচ্ছে একের পর এক কুখ্যাত সন্ত্রাসবাদী। এখানে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত বারো জন জেহাদি। এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে। গত ডিসেম্বরে পাকিস্তানে জেলের মধ্যে ২৬/১১ হামলার অন্যতম চক্রী সাজিদ মীর বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এর আগে গত অক্টোবরে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী মুফতি কায়সের ফারুককে করাচির রাস্তায় গুলিতে ঝাঁজরা করে দিয়েছিল একদল দুষ্কৃতী। পরের মাসে প্রায় একই কায়দায় করাচিতেই গুপ্তঘাতকদের হাতে নিহত হয় জইশ-প্রধান মাসুদ আজহারের ঘনিষ্ঠ মৌলানা রহিমউল্লা তারিক। এবার কি তবে আজহারের পালা?

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...