Thursday, May 14, 2026

২১ জুলাই তৃণমূলের শহিদ মঞ্চে ঝড় তোলা ছাত্রনেত্রী রাজন্যা এবার ‘রুপোলি’ পর্দায়

Date:

Share post:

বছরের শুরুতেই চমক দিলেন ছাত্রনেত্রী। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, খবরের শিরোনামে উঠে আসা তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদার এবার পা রাখছেন সিনে দুনিয়ায়। জানা যাচ্ছে, ছবির নাম ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’। ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’। স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাংয়ের জীবনের গল্পই উঠে এসেছে এই ছবিতে। পুতলির ভূমিকায় অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে রাজন্যাকে। ব্রিটিশদের ভারত ছাড়তে কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাহাড়ের মানুষ, সেই গল্পই লেন্সবন্দি হয়েছে এই ছবিতে। রাজন্যার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত ভট্টাচার্য, রিয়া ভুজেল, মণিকুমার ভুজেলরা।

বিগ স্ক্রিনে নিজের ডেবিউ ছবি নিয়ে উচ্ছসিত রাজন্যা।সংবাদমাধ্যমে তৃণমূল ছাত্রনেত্রী বলেন, “কাজ করে খুব ভাল লেগেছে। এই ছবি একদিকে যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বলেছে, তেমন ছবিতে ভিন্নভাবে ভালবাসার গল্পও ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই ছবি কখনই পুতলি তামাংয়ের জীবন কাহিনী নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে পাহাড়ের মানুষের অবদানের কথাও এই ছবিতে তুলে ধরা হয়েছে। আমাদের বিশ্বাস দর্শকদের এই ছবি ভাল লাগবে।”

 

কলকাতার নন্দন, নজরুল তীর্থ-এর মতো সরকারি প্রেক্ষাগৃহের পাশাপাশি আইনক্সেও মুক্তি পাবে এই ছবি। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, শিলিগুড়ির মতো উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আগামী ২৬শে জানুয়ারি মুক্তি পাবে ‘১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস’। জানা যাচ্ছে নেপালি সাবটাইটেল সহ মুক্তি পাবে এই ছবি।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...