Saturday, May 16, 2026

বাবার বিয়ের মঞ্চে সঙ্গী পেল ছেলে! বলিউডে নতুন প্রেম কাহিনী?

Date:

Share post:

শীত পড়তেই নতুন প্রেমের গন্ধে ম ম করছে বলিউড (bollywood)। কেউ মনের মানুষকে প্রকাশ্যে আনছেন, কেউ আবার বিয়েটাই সেরে ফেলছেন। অবশ্য পিছিয়ে নেই বলিউডের নেক্সট জেনও। গাঁটছড়া বাঁধছেন তারকা সন্তানরাও। এই বাজারে বাবার বিয়ের মঞ্চে নতুন সম্পর্কের দিকে এগোলেন আরবাজপুত্র আরহান খান (Arhaan Khan)। রবিনা টেন্ডন তনয়া রাশা থাডানির (Rasha Thadani) সঙ্গে এখন প্রায়ই প্রকাশ্যে আসতে চলেছেন তিনি।

সম্প্রতি দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন ভাইজানের বড় দাদা আরবাজ খান। সুরা খানের সঙ্গে তাঁর জমকালো বিয়ে নজর কেড়েছে সবার। সেই বিয়েতেই উজ্জ্বল উপস্থিতি ছিল রাশা থাডানিরও। সেদিন গিটার হাতে বাবাকে একরাশ আনন্দ দিয়েছিলেন আরহান। সেই ফাঁকে রাশাকে নিয়ে একান্ত ছবিও তুলেছেন।

আরবাজের নববধূ সুরার সঙ্গে রবিনা ও তার পরিবারের পূর্ব পরিচয়। সেই সূত্রেই এই বিয়েতে রাশা ছিলেন বিশেষ আমন্ত্রিত। কিন্তু আরহান আর রাশার এই ঘনিষ্ঠতা বিয়ের আসরেই সীমাবদ্ধ থাকেনি। ২ জানুয়ারি আবার মুম্বাইয়ের রাস্তায় একসঙ্গে দেখা যায় দুজনকে। পাপারাৎজিদের (paparazzi) নজর এড়িয়ে খুব দ্রুত গাড়িতে উঠে পড়েন তারা। গাড়িতেও সামনে আর পিছনের সিটে দুজনে বসলেও দুজনের সাদা-কালো কম্বিনেশন দেখে রসায়ন বোঝাটা বেশ সহজ হয়ে গিয়েছে।

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...