Thursday, June 4, 2026

বিচারপতির ভর্ৎসনার পরেই তৎপর পুলিশ, টিটাগড়কাণ্ডে খুনের ধারা যুক্ত করে অভিযুক্তদের গ্রেফতার

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির ভর্ৎসনার পরেই টিটাগড়কাণ্ডে খুনের ধারা যুক্ত করল পুলিশ। গ্রেফতার হয়েছে সব অভিযুক্তকেই। আদালতে রিপোর্ট দিয়ে জানাল বারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate)।

বাড়ির ভাড়া বাকি থাকায় চাইতে গিয়ে গত বছর জুনে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব। ভাড়াটে-সহ তার পরিবারের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে, পিটিয়ে মারার অভিযোগ ওঠে। কিন্তু এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু সরাসরি খুনের ধারা যুক্ত করা হয়নি।

মামলা আদালতে ওঠায় মঙ্গলবার বারাকপুরে পুলিশ কমিশনার (Barrackpore Police Commissionerate) অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক। বুধবার তাঁরা উপস্থিত হতেই ভর্ৎসনা করেন বিচারপতি। বলেন, “ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হল, তারপর ফের তাঁকে পেটানো হল, এরপরেও খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না পুলিশ।” এরপরেই তড়িঘড়ি খুনের ধারা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...