Saturday, March 14, 2026

ভারত জোড়ো ন্যায় যাত্রা: বাংলায় মেপে পা রাখছেন রাহুল

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) কর্মসূচি ‘ভারত ন্যায় যাত্রা’র সঙ্গে একটি শব্দ যুক্ত হয়ে এর নাম হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Naay Yaatra)। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কংগ্রেসের (Congress) সদর দফতরে এই কর্মসূচির রুটম্যাপও অনেকখানি পরিবর্তন হল। নতুন যাত্রা পথে বাংলায় মেপে পা রাখছেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, বাংলায় ৫ দিন চলবে এই কর্মসূচি। তবে যাত্রাপথে তৃণমূলের গড় হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন রাহুল।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, মেঘালয়, অসম, ত্রিপুরা হয়ে বাংলায় ঢুকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বাংলার ৫২৩ কিলোমিটার যাত্রা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বাংলায় ৫ দিনের সফরে তিনি ছুঁয়ে যাবেন সাত জেলা। জানা যাচ্ছে, কোচবিহার হয়ে বাংলায় ঢুকে শিলিগুড়ি, মালদহ হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ এবং বীরভূম হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাবেন তিনি। তবে দক্ষিণবঙ্গকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে কংগ্রেস সূত্রের খবর, মূলত যে এলাকায় কংগ্রেস লড়তে চাইছে, সেই এলাকার উপর দিয়েই যাবে রাহুলের যাত্রা। পাশাপাশি ইন্ডিয়া জোটের অঙ্কে বাংলায় যেহেতু তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়তে চলেছে কংগ্রেস, সেহেতু ঘাসফুলের গড়ে কর্মসূচি চালিয়ে সংঘাতের রাস্তা তৈরিতে একেবারেই আগ্রহী নয় দিল্লির হাইকমান্ড।

এদিকে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র যে রুট ম্যাপ বৃহস্পতিবার ঠিক করা হয়েছে সেখানে যুক্ত হচ্ছে আর একটি রাজ্য অরুণাচল প্রদেশ। প্রথমে ঠিক ছিল ৬৫ দিনের এই যাত্রা হবে ১৪ রাজ্যের উপর দিয়ে। এবার সেটা হবে ৬৬ দিন ও ১৫ রাজ্যের ১১০ টি জেলার উপর দিয়ে। আগে ঠিক হয়েছিল ৬ হাজার ২০০ কিলোমিটার যাত্রা করবেন রাহুল গান্ধী। এবার সেটা বেড়ে হয়েছে ৬ হাজার ৭১৩ কিলোমিটার। গোটা যাত্রায় মোট ১০০টি লোকসভা ছুঁয়ে যাবেন রাহুল। ৩৩৭টি লোকসভায় এর প্রভাব পড়বে। তবে এই যাত্রাপথে বাংলায় মেপে পা রাখতে চলেছেন রাহুল।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...