Saturday, March 14, 2026

প্র.তারণার শি.কার ধোনি, মামলা দায়ের আদালতে

Date:

Share post:

এবার প্রতারণার শিকার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতারিত হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। প্রায় ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। এই নিয়ে মাহি মামলা দায়ের করেছেন রাঁচি আদালতে। দুই ব্যবসায়ী মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের নামে অভিযোগ এনেছেন ধোনি। এই দুই ব্যক্তি অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট নামক একটি সংস্থার কর্ণধার।এই সংস্থাটির সঙ্গে ২০১৭ সালে চুক্তিবদ্ধ হয়েছিল ধোনি। চুক্তি অনুযায়ী, ধোনির নাম ব্যবহার করে বিশ্বজুড়ে একাধিক ক্রিকেট অ্যাকাডেমি গড়ার প্রস্তাব দিয়েছিল এই সংস্থা।

অভিযোগ , চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি ও লভ্যাংশের পুরো অর্থ দেয়নি সেই সংস্থা। এছাড়াও চুক্তির বিভিন্ন শর্ত অমান্য করার অভিযোগও উঠেছিল। এরফলে ২০২১ সালের ১৫ আগস্ট অর্ক স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেন ধোনি। এই নিয়ে বেশ কয়েকবার আইনি চিঠি সেই সংস্থাকে পাঠান ধোনি, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। শেষ অবধি রাঁচির আদালতে দ্বারস্থ হয়েছে ধোনির সংস্থা বিধি অ্যাসোসিয়েটস। তাদের অভিযোগ, ১৫ কোটি টাকারও বেশি অর্থের ক্ষতির শিকার হয়েছে তারা।

আরও পড়ুন-কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে ব্রিজভূষণ-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং

 


spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...