Saturday, March 14, 2026

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে, কখন; জানাল পর্ষদ

Date:

Share post:

২০২৪ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড (admit card) দেওয়া হবে ২২ জানুয়ারি থেকে। বিজ্ঞপ্তি জারি করে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদের তরফে জারি করা হয় এই বিজ্ঞপ্তি। ২ ফেব্রুয়ারি থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা।

হাতে খুব বেশি সময় নেই মাধ্যমিক পরীক্ষা শুরুর। ইতিমধ্যে ৩১ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে মাধ্যমিকের রেজিস্ট্রেশনের (registration) সময় সীমা। তারপরেও ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে রেজিস্ট্রেশনের সময়। যাদের রেজিস্ট্রেশন হয়নি এই সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তারপরই শুরু হবে অ্যাডমিট কার্ড বিতরণের প্রক্রিয়া। ২৩ জানুয়ারির পর থেকে বিভিন্ন ছুটি়তে স্কুলগুলি ব্যস্ত হয়ে পড়ায় ছুটির আগেই অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে পর্ষদ।

সেই মতো ২২ জানুয়ারি দেওয়া হবে অ্যাডমিট কার্ড। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে গিয়ে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। এরপর ২৪ জানুয়ারি থেকে নিজেদের স্কুলেই অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ডে সংশোধন (correction) সংক্রান্ত সমস্যার জন্য ২৯ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে হবে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...