Sunday, May 3, 2026

মধ্যরাতে নাটকীয় ক্লাইম্যাক্স, ইডির হাতে গ্রেফতার শঙ্কর আঢ্য!

Date:

Share post:

সকাল থেকে সারাদিন খবরের শিরোনামে থাকার পর মধ্যরাতে অ্যাকশন নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে যান। অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি প্ররোচনামূলক পরিস্থিতি তৈরি করায় কিছুটা হলেও উত্তেজনা তৈরি হয় সন্দেশখালিতে। সেখান থেকে ইডি আধিকারিকরা পালিয়ে গেলেও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য (Shankar Adhya) সম্পর্কে খোঁজ খবর নিতে তাঁর শ্বশুর বাড়িতে চলে তল্লাশি অভিযান। সন্ধ্যায় সেখান থেকে সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার হয় বলে ইডি (ED) সূত্রে দাবি করা হয়েছে। এরপরই মধ্যরাতে শঙ্কর আঢ্যকে (Shankar Adhya) গ্রেফতার করে ED। ধৃতকে গাড়িতে তোলার সময় এলাকার কয়েকজন মহিলা ইডি অফিসারদের লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ উঠেছে।

ইডি সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতায় তাদের সদর দফতর সিজিও কমপ্লেক্স থেকে সোজাসুজি মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। তারপর শনিতেই আদালতে পেশ করা হবে শঙ্কর আঢ্যকে।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...