Saturday, March 14, 2026

ভোটের প্রাক্কালেই ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু বাংলাদেশে!

Date:

Share post:

নির্বাচনের (Bangladesh Election) আগেই নাশকতার সাক্ষী থেকেছে পড়শি রাষ্ট্র। শুক্রবার রাতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বেড়েছে। এবার শনিবার ঘুম থেকে উঠতে না উঠতেই ধর্মঘটে জেরবার বাংলাদেশের (Bangladesh) মানুষ। আজ সকাল ছটা থেকে বিএনপির (BNP) ধর্মঘট শুরু হয়েছে যা চলবে আগামী ৮ জানুয়ারি সোমবার পর্যন্ত। আগামিকাল রবিবার (৭ জানুয়ারি, ২০২৪) ভোটগ্রহণ চলাকালীন বিএনপি কর্মী-সমর্থকেরা ধর্মঘট অবরোধ সফল করতে পথে নামলে সংঘাত অনিবার্য, এমনটাই আশঙ্কা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বুধবার থেকেই সেনাবাহিনী নামিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)। শেষ বেলার নির্বাচনী প্রচারে খুন হয়েছেন ৩ জন, যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই আবহেই ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এহেন পরিস্থিতিতে অশান্তি বাড়লে ভোটদানের হার কমার আশঙ্কা করছে শাসক দল।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...