Wednesday, February 11, 2026

রেশন বন্টন মামলায় গ্রে.ফতার শঙ্করের ১৪ দিনের ইডি হে.ফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

রেশন বন্টন মামলায় গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর (Shankar Adhya) ১৪ দিনের ইডি হেফাজতের(ED Custody) নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট (Bankshal Court)। শনিবার শঙ্করকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তদন্তকারীদের অভিযোগ, বৈদেশিক মুদ্রা বিনিময়ের নামে প্রায় ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বনগাঁর প্রাক্তন এই পুরপ্রধান।

উল্লেখ্য, রেশন বন্টন মামলার তদন্তে নেমে প্রথমে ১৫ কোটি টাকা গরমিলের হদিশ পেয়েছিল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর সেই অংক বেড়ে দাঁড়ায় ৪৫০ কোটি। শনিবার শংকর আঢ্যর আইনজীবী আদালতে বলেন, আমার মক্কেল একজন ব্যবসায়ী। রাজনৈতিক প্রতিহিংসায় তাঁকে হেনস্থা করছে ইডি। তবে তাতে কোনওরম কর্ণপাত করেননি বিচারক। এরপরই শঙ্করকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।

শুক্রবার টানা ১৭ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথিও। তবে এদিন রাতে বাড়ি থেকে বেরনোর সময় শংকর আঢ্য বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। তদন্তকারীদের বলেছি যেন সুবিচার হয়।’

 

 

 

 

spot_img

Related articles

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে চর্চায় তারিকের বোলিং বিতর্কিত অ্যাকশন, বিশ্লেষণ অশ্বিনের

আগামী রবিবার কলম্বোয় টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। জল্পনার অবসান ঘটিয়ে এই ম্যাচ খেলতে নামছে পাকিস্তান,...

অভিষেকের ‘Two India’-র ভিডিও পোস্ট বীর দাসের, কী প্রতিক্রিয়া লোকসভার দলনেতার!

কৌতুকশিল্পী বীর দাসের কবিতা 'Two India' তত্ত্ব তুলে ধরে মঙ্গলবার লোকসভায় বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তুলেছিলেন তৃণমূলের (TMC)...

বেলডাঙায় NIA তদন্ত নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে কেন্দ্র, মামলা ফিরল হাইকোর্টে 

বেলডাঙায় অশান্তির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করা নিয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে...

হাসপাতালে অভিষেক, নামিবিয়ার বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়, বিকল্প হবেন কে?

জয় দিয়ে টি২০ বিশ্বকাপ(T20 World CUP) অভিযান শুরু করেছে ভারত। কিন্তু বৃহস্পতিবার নাবিবিয়া ম্যাচের আগে উদ্বেগ ভারতীয় শিবিরে। t2...