Thursday, May 14, 2026

হাওড়া স্টেশনে সংস্কারের কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন!

Date:

Share post:

নতুন বছরেও ট্রেন দুর্ভোগের ছবিটা এতটুকু বদলালো না। শিয়ালদহ শাখার পর এবার হাওড়া (Howrah ) শাখাতেও এক গুচ্ছ ট্রেন বাতিলের কথা জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway)। কখনও রেল ট্র্যাকের রক্ষাণাবেক্ষণ, কখনও ওভারহেডের কাজ তো কখনও সাবওয়ের কাজ, নানা কারণে বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদহের মতো স্টেশনে। এবার জানুয়ারির তৃতীয় সপ্তাহে ভোগান্তির মুখে পড়তে চলেছেন হাওড়া শাখার ট্রেন যাত্রীরা।

রেল সূত্রে খবর হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্লাটফর্মে সংস্কারের কাজ চলবে। সেই কারণে বেশকিছু ট্রেন বাতিল করা হবে।২১ জানুয়ারি হাওড়ার ওল্ড কমপ্লেক্সে পাওয়ার ব্লক থাকবে। তাই মেচেদা- পাঁশকুড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাঁশকুড়া, মেচেদা, সাঁতরাগাছি লাইনেই সব থেকে বেশি এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...