Saturday, March 14, 2026

টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ । তারজন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে তার আগে প্রশ্ন হলো, টি-২০ বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিকে?এটাই এখন ভারতীয় দলের সমর্থকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের টি-২০ দলে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না বিরাট-রোহিতদের। যদি দলে আসেন এই দুই তারকা, তাহলে কি সমস্যা হতে পারে? এই প্রশ্নের উত্তরই দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতীয় দল অসাধারণ। মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শহরের এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘বিরাটের অবশ্যই খেলা উচিত। ও অসাধারণ ক্রিকেটার।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ টি-২০ ফর্ম্যাটে ওর সমস্যা হবে না।’ বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়া উচিত রোহিত শর্মারই এমনটাই মত বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দারুণ পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন বাংলার মহারাজ। এই নিয়ে তিনি বলেন, ‘ভারত দারুণ দল। টি২০, ওয়ানডে আর টেস্টে দারুণ খেলেছে।’

সেঞ্চুরিয়ান টেস্টে ভারতীয় দলের ভরাডুবি নিয়েও মুখ খুলেছেন সৌরভ। এই নিয়ে তিনি বলেন, ‘ভারতীয় দল একটা ম্যাচ হারলেই এমন রব তোলেন যেন টিমটাই খারাপ। ওয়ানডে সিরিজ জিতল, টি-২০ সিরিজ ড্র করল আর টেস্টটাও ড্র করল। আর কী? ভারতীয় দল দারুণ।’

এদিকে, টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। দুই সেমিফাইনাল হবে ২৬ ও ২৭ জুন। ২৯ জুন বার্বাডোসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ২০টি দল এবারের টি২০ বিশ্বকাপে খেলবে।

আরও পড়ুন-এশিয়ান গেমসে রেকর্ড পদক, তবুও হতাশ মেরিকম, কিন্তু কেন?

৫টি গ্রুপে ৪টি করে দল থাকছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আমেরিকা। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সুপার-৮-এ খেলবে। এরপর ৮টি দলকে ৪টি করে ২টি করে গ্রুপে ভাগ করা হবে। সুপার-৮ পর্বে উভয় গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...