Saturday, March 14, 2026

রঞ্জিট্রফিতে খেলতে নেমে নজির গড়লেন এই ক্রিকেটার

Date:

Share post:

রঞ্জিট্রফিটে খেলতে নেমে ব্যাট হাতে নজির গড়লেন অসমের ক্রিকেটার রিয়ান পরাগ। রঞ্জি ট্রফিতেও দাপুটে ইনিংস খেললেন তিনি। ছত্তিশগড়ের বিরুদ্ধে, ৫৬ বলে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ৮৭ বলে ১৫৫ রান করে আউট হন তিনি। ১১টি চার এবং ১২টি ছয় মেরেছেন।আর এই রানের সুবাদে, রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করেন রিয়ান।

রঞ্জিতে সবচেয়ে কম বলে শতরানের নজির রয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের। ২০১৬ সালে ঝাড়খন্ডের বিরুদ্ধে দিল্লির হয়ে পন্থ ৪৮ বলে শতরান করেছিলেন। আর দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ান। তৃতীয় স্থানে নমন ওঝা। মধ্যপ্রদেশের ক্রিকেটার ২০১৫ সালের রঞ্জিতে কর্ণাটকের বিরুদ্ধে ৬৯ বলে শতরান করেছিলেন তিনি।

তবে পরাগের ইনিংস কাজে লাগেনি। ছত্তিশগড় আগে থেকেই ভাল জায়গায় ছিল। তারা অসমকে হারায় ১০ উইকেটে। আগে ব্যাট করে ছত্তিশগড় ৩২৭ রান তোলে। জবাবে অসমের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৫৯ রানে। ফলো অন করতে নেমে রিয়ানের ইনিংসের সৌজন্যে ২৪৫ রান তোলে তারা। জবাবে ছত্তিশগড় অনায়াসে ম্যাচ জিতে নেয়।

 

আরও পড়ুন-চোট সারেনি শামির, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কি আছেন এই ভারতীয় বোলার?

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...