Monday, April 6, 2026

নজরে লোকসভা ভোট! বিকেলেই জেলার নেতাদের সঙ্গে কালীঘাটে বৈঠক মমতার

Date:

Share post:

দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই লক্ষ্যেই বুধবার থেকে শুরু হচ্ছে দলের জেলাওয়াড়ি বৈঠক (State Leader Meeting)। আর বৈঠকের নেতৃত্ব দেবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদের নেতানেত্রীরা। এদিন বিকেল চারটে নাগাদ কালীঘাটে (Kalighat) অর্থাৎ নিজের বাসভবনেই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এরপর ধাপে ধাপে অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে জানা গিয়েছে, এদিন লোকসভা নির্বাচনের আগে দলের রণকৌশল বাতলে দিতেই দলনেত্রীর এই বৈঠক।

তবে শুধু বৈঠকই নয়। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ থাকতে পারেন মমতা। এছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে কোচবিহারে সভা করার রয়েছে তাঁর। প্রশাসনিক সভার পাশাপাশি কর্মীসভাও করতে পারেন তিনি। সামনেই লোকসভা ভোট। এদিনের বৈঠক থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের যাবতীয় রণকৌশল ঠিক করে দেবেন বলেই মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে কী বার্তা দেন সু্প্রিমো, সেদিকেই তাকিয়ে দল। সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ কালীঘাটে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন মমতা। এরপর অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে দলের নজরে রয়েছে দুই মেদিনীপুর আসন। এই জেলার আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল।

অপরদিকে, আগামী ১ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারে রিভিউ বৈঠক করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঠকে থাকবেন জেলাশাসক,বিডিও, পঞ্চায়েত প্রধান থেকে পুর প্রধানরাও। আমতলা নব নির্মিত অডিটোরিয়ামে এই রিভিউ বৈঠক হবে।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...