Saturday, June 20, 2026

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না দল, বিবৃতি কংগ্রেসের

Date:

Share post:

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেসের কোনও নেতা। বুধবার প্রেস বিবৃতিতে এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। অর্থাৎ সোনিয়া গান্ধী এই অনুষ্ঠানে যাবেন কিনা তা নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে তাতে আপাতত ইতি পড়ল। পাশাপাশি যাচ্ছেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা অধীরঞ্জন চৌধুরী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। এই অনুষ্ঠানে সারা দেশের ভিভিআইপিদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কংগ্রেসের ৪ নেতা নেত্রীকে। যারা হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা অধীরঞ্জন চৌধুরী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁরা এই অনুষ্ঠানে উপস্থিত হবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সে জল্পনায় ইতি টেনে বুধবার এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রেস বিবৃতিতে জানান কংগ্রেসের কেউ ওই অনুষ্ঠানে যোগ দেবেন না।

পাশাপাশি কংগ্রেসের প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, দেশের কোটি কোটি মানুষ ভগবান রামের পুজো করেন। ধর্মাচরণ মানুষের ব্যক্তিগত বিষয়। কিন্তু বিজেপি এবং আরএসএস দীর্ঘদিন ধরে অযোধ্যায় মন্দির নির্মাণকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনী ফায়দার কথা মাথায় রেখেই অযোধ্যায় অর্ধসমাপ্ত মন্দিরের উদ্বোধন করা হচ্ছে। যা ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায় এবং ভারতের কোটি কোটি মানুষের ভাবাবেগের পরিপন্থী। রাম মন্দির নির্মাণকারী শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে ২২ জানুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁরা অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...