Thursday, May 14, 2026

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নে শাহরুখের ‘ডাঙ্কি’!

Date:

Share post:

দেশের মানুষকে শরণার্থী সমস্যার কথা নিজের স্টাইলে জানাবার পর এবার বিদেশি সিনে বিশেষজ্ঞদের মন জয় করতে পাড়ি দিচ্ছে ‘ডাঙ্কি’ (Dunki)। সিনেমার গল্পের চরিত্ররা হয়তো নিয়ম না মেনেই বিদেশ যাত্রা করেছেন , তবে এবার পুরস্কারের জন্য সকলে শুভেচ্ছা নিয়েই অস্কারের (Dunki in Oscar Awards) দৌড়ে শামিল হল রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত ‘ডাঙ্কি’! সূত্রের খবর ইতিমধ্যেই ছবির মনোনয়ন পাঠানো হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Academy Awards) জন্য।

‘পহেলি’ আর ‘স্বদেশ’-এর পর এটা শাহরুখ খানের তৃতীয় সিনেমা যা অস্কারের জন্য লড়াই করতে চলেছে। ২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ (Pathan) দিয়ে নিজের কামব্যাক ইনিংস শুরু করেন কিং খান। এই সিনেমা খুব সহজেই হাজার কোটির গণ্ডি পেরিয়ে যায়। দ্বিতীয় চমক নিয়ে আসে ‘জওয়ান’ (Jawan) । এই ছবিতে উচ্ছ্বাস আর সাফল্য প্রথম সিনেমার থেকেও আরও অনেক বেশি। কিন্তু হ্যাট্রিক করতে মারকাটারি অ্যাকশনের পরিবর্তে ইমোশনাল ড্রামা বেছে নেন বলিউড বাদশা। তাই বছরের শেষে আসে রাজকুমার হিরানি আর শাহরুখের যুগলবন্দি। শাহরুখ একাই একবছরে বলিউডের ঝুলিতে দিয়েছেন ২৫০০ কোটি টাকার বেশি। অভিবাসন সমস্যা নিয়ে তৈরি ডাঙ্কি কি পারবে বলিউডের মুকুটে নতুন পালক যোগ করতে? যদিও অস্কার নমিনেশন সংক্রান্ত খবরে শাহরুখ বা টিম ‘ডাঙ্কি’ সিলমোহর দেয়নি। তবে জল্পনার আঁচ পাওয়া মাত্রই উচ্ছ্বসিত কিং ফ্যানেরা।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...