Thursday, May 14, 2026

একতা ও বৈচিত্র্যে ‘একম’ উৎসব উদযাপন অ্যাডামাসের

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হল ‘একম’। যার মূল লক্ষ্য ছিল উৎসবের আবহে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একতা বৃদ্ধি করা।উপস্থিত সকল শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়। ১১ জানুয়ারি নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হল এই অনুষ্ঠানের শেষ অংশ।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু , সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জাদুকর পিসি সরকার, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংবাদিক কুণাল ঘোষ, কবি জয় গোস্বামী,ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস, ড: কুণাল সরকার,প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, দেবাশীষ দত্ত, বাবুন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।

মন্ত্রী ফিরহাদ হাকিম , ব্রাত্য বসু, ক্লাইভ লয়েডের সঙ্গে বিশিষ্টজনদের সম্বর্ধিত করা হয়। ক্লাইভ লয়েড বলেন, কলকাতা এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। বহুদিন আগে ইডেনে খেলতে এসেছিলাম, আর আজ এই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ফের কলকাতায়।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় বলেন, অ্যাডামাসে একম উদযাপনের মধ্য দিয়ে জোর দেওয়া হল বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয়টিতে। এই অঙ্গীকারের যে আনন্দ, তা ভাগ করে নেওয়া হল উপস্থিত সকলের সঙ্গে। এই মুহূর্তগুলো সকলের মনে আজীবন সযত্নে লালিত থাকবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় এক সম্মিলিত চেতনার প্রতীক, যেখানে বৈচিত্রের বিকাশের পাশাপাশি একতাও সমানভাবে উপস্থিত। আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠার যে শক্তি, তা এই অনুষ্ঠানের মধ‌্য দিয়ে প্রকাশিত হয়েছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, অ্যাডামাস এই ক বছরেই শিক্ষাজগতে যে ছাপ রেখেছে, তা আরও দীর্ঘায়িত হবে।

কবি জয় গোস্বামী বলেন, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেশের শিক্ষা জগতে যে ছাপ রাখছে তার কোনও তুলনা হয় না। এদিন খেল ইন্ডিয়ার কৃতীদেরও পুরস্কার দেওয়া হয়। প্রসঙ্গত, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় হল  উত্তর চব্বিশ পরগনার বারাসতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমাদৃত।

আরও পড়ুন- সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আ.তঙ্ক! মিলল পায়ের ছাপ

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...