Wednesday, April 29, 2026

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব ইডির!

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় (Excise corruption case) চতুর্থ বারের জন্য আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগে তিনবার নোটিশ পাঠানো হলেও ইডি দফতরে হাজিরা দেননি, দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM)। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তাঁকে কেন্দ্রীয় এজেন্সির দিল্লির সদর দফতরে উপস্থিত হতে বলা হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে বিরোধী নেতৃত্বদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তুলছেন আপ নেতা(AAP Leader)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেফতার করেছে ইডি। ২২ ডিসেম্বর তাঁকে সমন পাঠিয়ে গত ৩ জানুয়ারি ইডি দফতরে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিন দলীয় কর্মীর আশঙ্কা করেছিলেন অরবিন্দকে গ্রেফতার করা হতে পারে। যদিও হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। উল্টে তিনি প্রশ্ন তুলেছেন দু বছর ধরে তদন্ত করেও কেন সিকি পয়সাও উদ্ধার করতে পারলেন না কেন্দ্রীয় গোয়েন্দারা? দুর্নীতি মামলায় মামলায় আদালতে জমা দেওয়া দ্বিতীয় চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছিল ইডি। এবারের সমনে কেজরি সাড়া দেবেন কী না তা এখনও স্পষ্ট নয়

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...