Sunday, March 15, 2026

নেই দু’হাত, পা দিয়ে বল আমিরের, প্রশংসা কুড়িয়েছেন সচিনের

Date:

Share post:

মনে ইচ্ছা থাকলে সব অসম্ভবই পরিনত হয় সম্ভবে। মনের জেদ স্বপ্নকে পরিনত করে বাস্তবে। এরকমই এক অসম্ভবকে সম্ভবে পরিনত করেছেন আমির হুসেন লোন। নেই দুই হাত। বাবার কারখানায় কাজ করার সময় মাত্র আট বছর বয়সে দু’হাত বাদ পড়েছিল আমির হুসেন লোনের। তবে স্বপ্ন দেখা ছাড়েননি আমির। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্ন পূরণ করেছেন। জম্মু-কাশ্মীরের রাজ্য প্যারা ক্রিকেট দলের অধিনায়ক তিনি। আমির বল করেন পা দিয়ে। ব্যাট ধরেন গলা ও ঘাড়ের মাঝে ।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে আমির বলেন, ‘‘দুর্ঘটনার পরেও আমি আশা ছাড়িনি। কঠিন পরিশ্রম করেছি। কারও উপর নির্ভর করিনি। সব নিজের যোগ্যতায় অর্জন করেছি। দুর্ঘটনার পরে পরিবার ছাড়া কেউ আমার পাশে ছিল না। যা করেছি নিজের ক্ষমতায়।” এরপরই আমির জানান, দু’হাত না থাকায় বিকল্প পথ খুঁজেছেন তিনি। আমির বলেন, ‘‘সব জায়গা থেকে প্রশংসা পাই। কঠিন পরিশ্রমের ফলেই এই জায়গা তৈরি করতে পেরেছি। পা দিয়ে বল করা খুব কঠিন। কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমে তা শিখেছি। ঈশ্বর ছাড়া কারও উপর ভরসা রাখিনি।’’

২০১৩ সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন আমির। এখন জম্মু-কাশ্মীরের অধিনায়ক তিনি। ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে আশিস নেহরার প্রশংসা কুড়িয়েছেন আমির।

আরও পড়ুন- দ্বিতীয় ম্যাচে যাওয়ার আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআই-এর

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...