Thursday, June 25, 2026

খারাপ আবহাওয়া, গুয়াহাটির পরিবর্তে ঢাকায় নামল যাত্রীবাহী বিমান

Date:

Share post:

ঘন কুয়াশার ও খারাপ আবহাওয়ার জেরে গুয়াহাটির পরিবর্তে ঢাকায় অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। মুম্বই থেকে অসমের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই ৫৩১৯ বিমান। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় গুয়াহাটিতে অবতরণ করতে ব্যর্থ হয় বিমানটি। এরপর এটি ফিরে এসে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করে।

শনিবার সকালে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, অসমের গুয়াহাটিতে খারাও আবহাওয়া কারণে মুম্বই থেকে গুয়াহাটিগামী ৬ই ৫৩১৯ বিমানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘুরিয়ে দেওয়া হয়। ঢাকা থেকে গুয়াহাটিতে যাত্রীদের নিয়ে আসার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। প্রায় ১২ ঘণ্টা পর গুয়াহাটি পৌঁছয় বিমানটি। এই বিমানে কংগ্রেস নেতা সুরজ ঠাকুরও ছিলেন। এক্স-এর একটি পোস্টে তিনি লেখেন, “আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তী সময়ে এটি ঢাকায় অবতরণ করে। যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি।”

বিমান গুয়াহাটি পৌঁছনর পর এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে সুরজ লেখেন, “অবশেষে বিমান গুয়াহাটি পৌঁছল। ১২ ঘণ্টার এই যাত্রাপথে আশা করি আমার ইউরোপ পৌঁছনর কথা তবে আমি খুশি যে গুয়াহাটি পৌঁছতে পেরেছি। মেরা দেশ মহান। ধন্যবাদ IndiGo6E।”

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...