Saturday, June 20, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! নেপালে ম.র্মান্তিক পরিণতি দুই ভারতীয়-সহ ১২ যাত্রীর, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Road Accident) নেপালে (Nepal)! জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে নদীতে (River) পড়ে যায় একটি যাত্রীবাহী বাস (Passenger Bus)। নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলার এই দুর্ঘটনায় দুই ভারতীয় (Indians)-সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। যদিও নিহতদের মধ্যে আট জনের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে গুরুতর আহত অবস্থায় বাসের বাকি ২২ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি বাঙ্কের নেপালগঞ্জ থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। তারপরই ছিটকে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।

নেপাল পুলিশের তরফে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। তবে ঠিক কী কারণে এদিন বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা জানার চেষ্টা করছে পুলিশ। নিহত দুই ভারতীয় যাত্রীর নাম যোগেন্দ্র রাম (৬৭) এবং মুনে (৩১)। প্রথম জন বিহারের বাসিন্দা, দ্বিতীয় জন উত্তরপ্রদেশের। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিহতদের দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, বাসটি নমস্তে ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত। বাস চালক লাল বাহাদুর নেপালিকে আটক করে ঘটনার বিষয়ে পুনঙ্খানুপুনঙ্খ জানতে চাইছে নেপাল পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 


Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...