Friday, June 26, 2026

ChatGPT থেকে সমকামী বিবাহ, বছর শুরুতেও নজরকাড়া সেই অল্টম্যান

Date:

Share post:

কখনও আপনার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে এমন কিছু তৈরি করে দিচ্ছেন যা আপনার পরিশ্রম শূন্য করে দিচ্ছে। কখনও ছাঁটাই হয়ে যাওয়া সংস্থাই তাঁকে ডেকে আনছে আবার কাজে যোগ দেওয়ার জন্য। কখনও সেই সংস্থার বোর্ড মেম্বার প্রায় সবাইকেই তিনি ছাঁটাই করে দেন। আর সবশেষে সমুদ্রের ধারের স্নিগ্ধ পরিবেশে সমকামী বিয়ে করে নিজের অভিনবত্ব আরও একবার দেখালেন স্যাম অল্টম্যান। ChatGPT-র স্রষ্টা স্যাম বিয়ে করলেন নিজের দীর্ঘদিনের সঙ্গী অলিভার মুলেরিনকে।

২০২৩ সাল দেখেছে স্যামুয়েল হ্যারিস অল্টম্যানের স্যাম অল্টম্যান হয়ে ওঠা। ২০০৫ সাল থেকে যে উদ্ভাবনী ভাবনার রূপরেখা তিনি তৈরি করেছিলেন ChatGPT তাকে পূর্ণতা দিয়েছে। OpenAI-এর সিইও (CEO) পদে আসার পরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু পাঁচদিনের মধ্যেই তাঁকে ফিরিয়ে নিতে হয়। পরে সেই সংস্থারই বোর্ড মেম্বারদের সরিয়ে দেন তিনি। ২০২৩-এর নভেম্বরে আর্টিফিশায়াল ইন্টেলিজেন্সের (AI) জগতে ধুম মাচানোর পর নতুন বছরের শুরুতেই আবার আলোচনায় স্যাম।

বৃহস্পতিবার হাওয়াই দ্বীপে একান্ত কাছের মানুষদের নিয়ে বিয়ে সারলেন OpenAI-এর সিইও। দীর্ঘদিনের সঙ্গী অলিভার মুলেরিনের সঙ্গে হল আংটি বদল। সমুদ্রের পাড়ে সুসজ্জিত রিসর্টে নিলেন একসঙ্গে থাকার শপথ। এর আগেই বিবাহিত জীবনে প্রবেশ করে সন্তান গ্রহণের কথা সংবাদ সংস্থার কাছে প্রকাশ করেছিলেন স্যাম। এবার সেই স্বপ্ন পূরণের দিকেই এগোলেন স্যাম অল্টম্যান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...