Sunday, March 15, 2026

ভূস্বর্গে মৃত বাংলার জওয়ান! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

সিআরপিএফে (CRPF) কর্মরত ছিলেন বীরভূমের কীর্নাহার থানার আলিগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ অধিকারী (Biswajit Adhikari)। ২০০৬ সালে চাকরি পেয়েছিলেন। বর্তমানে কাশ্মীরে ১১০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।শনিবার সন্ধ্যায় শেষ হল তাঁর যাত্রা। খবর এলো, কাশ্মীরে বাংলার জওয়ানের রহস্যমৃত্যুর। শোকস্তব্ধ পরিবার।

বিশ্বজিতের পরিবার বলছে গতকাল সন্ধ্যায় তাদের ফোন করে বলা হয় যে ভূস্বর্গে শহিদ হয়েছেন জওয়ান। বিশ্বজিতের স্ত্রী নবনীতা বাকরুদ্ধ। তাঁদের ১০ বছরের এক সন্তান হয়েছে। কর্মরত অবস্থায় বিশ্বজিতের মাথায় গুলি লেগেছে বলে জানা গেলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছে। কেউ গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনার জেরে গুলিবিদ্ধ হয়েছেন নাকি জঙ্গিদমন অভিযানে তাঁর প্রাণ গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...