Thursday, June 25, 2026

সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল

Date:

Share post:

সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলো রিয়াল। রিয়ালের হওয়ে হ্যাটট্রিক ভিনিসিয়াস জুনিয়রের। মাঠে বসেই নিজের প্রাক্তন ক্লাবের জয় দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় রিয়াল মাদ্রিদ। যার ফলে ম্যাচের ৭ মিনিটের মাথায় ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল করেন ভিনিসিয়াস। প্রথম গোল ৭ মিনিটের মাথায়। বেলিংহ্যামের পাস থেকে গোল করেন ভিনি। তিন মিনিট পরে রদ্রিগোর পাস থেকে আসে ভিনির দ্বিতীয় গোল। তবে এরপরই ম্যাচে পাল্টা আক্রমণ চালায় বার্সা। যার ফলে ম্যাচের ৩৩ মিনিটে ১-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বার্সাকে ম্যাচে ফেরান রবার্ট লেয়নডস্কি। কিন্তু তার ছ’মিনিট পরেই খেলার ভাগ্য লিখে ফেলেন ভিনিসিয়াস। পেনাল্টি থেকে নিজের ও দলের তৃতীয় গোল করেন তিনি।প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ৩-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধে-ও চলে রিয়াল মাদ্রিদের আক্রমণের ঝড়। দ্বিতীয়ার্ধে বার্সার কফিনে শেষ পেরেক পুঁতেন রদ্রিগো। ৬৪ মিনিটে রিয়ালের চার নম্বর গোল করেন তিনি। এর মধ্যে ৭১ মিনিটে লাল কার্ড দেখে বাইরে যান রোনাল্ড আরাউজো। ফলে শেষ ৩৫ মিনিট ১০ জন নিয়ে খেলে বার্সা। এই জয়ের ফলে এই নিয়ে ১৩ বার সুপার কাপ জিতল রিয়াল। এই প্রতিযোগিতা অবশ্য সব থেকে বেশি বার জিতেছে বার্সা । বার্সা জিতেছে ১৪ বার।

আরও পড়ুন-BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...