Tuesday, June 23, 2026

BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জয় ভারতের। এদিন আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় পেতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল। এর ফলে শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। ভারতের হওয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল এবং শিভম দুবে।

২) ডার্বির আগে দূরন্ত জয় পেলো ইস্টবেঙ্গল এফসি। এদিন সুপার কাপে শ্রীনিধি ডেকানকে হারালো ২-১ গোলে। লাল-হলুদের হওয়ে গোল দুটি করেন হিজাজি মাহের এবং সিভেরিও। এই জয়ের ফলে ডার্বির আগে অক্সিজেন পেল কার্লোস কুয়াদ্রাতের দল।

৩) শুক্রবার ডার্বি। আর তার আগে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন সুপার কাপের ম্যাচে বাগানের মুখোমুখি হওয়ে ছিল হায়দরাবাদ। সেই ম্যাচে হায়দরাবাদকে ২-১ গোলে হারালো সবউজ-মেরুন। যার ফলে ডার্বির আগে অক্সিজেন পেয়ে গেল বাগান ব্রিগেড।

৪) এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হারে ভারতীয় দল। প্রথমার্ধে ভালো খেলেও , দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে দু’দুটি গোল হজম করে ইগর স্টিম্যাচের দল। আর এই হারে হতাশ সুনীল ছেত্রীদের হেডস্যার। কোচের মতে, নিজেদের ভুলের ফুটবলের জন্যই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

৫) তৃতীয় দিনে উত্তরপ্রদেশের থেকে ৫০ রানে পিছিয়ে বাংলা। দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮। বাংলার হওয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে ফের তান্ডব চালালেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। নিয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুন – আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...