Saturday, May 9, 2026

ভিলেন কুয়াশা, উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র বাংলার

Date:

Share post:

আশঙ্কাই সত্যি হলো। কুয়াশার কারণে শুরু করা গেলো না রঞ্জিট্রফির বাংলা বনাম উত্তরপ্রদেশের চতুর্থ দিনের ম্যাচ। যার ফলে পয়েন্ট নষ্ট হল বাংলার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মনোজ তিওয়াড়িদের। যার ফলে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলো বাংলা। ড্র হলেও প্রথম ইনিংসে ১২৮ রানে এগিয়ে থাকার সুবাদে ড্র করলেও পয়েন্ট পেল মনোজরা। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বাংলার বোলার মহম্মদ কাইফ।

তৃতীয় দিনের মতো চতুর্থ দিনও সকাল থেকে কুয়াশার দাপট দেখা যায়। এত কুয়াশা ছিল যে খেলার পরিবেশ ছিল না। তাই আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, কুয়াশা কমার অপেক্ষা করবেন। কমলে খেলা শুরু করবেন। কিন্তু তা আর হয়নি। তখন উত্তরপ্রদেশেরই দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। বাংলার দ্বিতীয় ইনিংস বাকি ছিল। তাই একটা সময় পড়ে খেলা ড্র ঘোষণা করে দেন আম্পায়ারেরা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট পান মনোজরা। নীতীশ রানার উত্তরপ্রদেশ পায় ১ পয়েন্ট।

বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশ। বল হাতে দাপট দেখিয়েছিলেন মহম্মদ শামির ভাই মহম্মদ কইফ। তিনি ৪ উইকেট নিয়েছিলেন। জবাবে বাংলা প্রথম ইনিংসে করেছিল ১৮৮ রান। একাই ৮ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ইনিংসে ১২৮ রানের লিড পায় বাংলা।

আরও পড়ুন-এবার ডিপফেকের শি.কার সচিন-সারা, ক্ষু.ব্ধ মাস্টার ব্লাস্টার

 


Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...