Tuesday, June 2, 2026

লোকসভার আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি হলেন ৭৯ জন আধিকারিক

Date:

Share post:

লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল। সোমবার একটি নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ৭৯ জন আধিকারিককে বদলি করা হয়েছে। রাজ্যের দমকল বিভাগের ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। অপরদিকে রাজ্যের দমকল বিভাগের দায়িত্বে থাকা বর্তমান ডিজি রনবীর কুমারকে বদলি করা হয়েছে রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির প্রশাসক পদে। এছাড়া মূলত এসডিপিও এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে রদবদল ঘটানো হয়েছে। মোট ৭৯ জন আইপিএস পদে সোমবার রদবদল ঘটিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

মুর্শিদাবাদ লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খানকে, রানীগঞ্জের অতিরিক্ত সুপার সদর পদে এবং বিধাননগর কমিশনারেটের অতিরিক্ত চারু শর্মাকে সুন্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার সদর পদে, এসডিপিও সিদ্ধার্থ ধাপলাকে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার পদে, ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডলকে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ডায়মন্ড হারবারের এসডিপিও, জলপাইগুড়ির ডেপুটি এসপি ডিআইবি, হলদিয়ার এসডিপিও, জঙ্গিপুরের এসডিপিও, মালদার চাঁচলের এসডিপিও, কালিম্পং গরু বাথানের এসডিপিও, ফারাক্কা জঙ্গিপুরের এসডিপিও সহ ৭৯ জনকে বদলি করা হয়েছে অন্যত্র।

আরও পড়ুন- হাসপাতালের বেডে বসেই মমতাকে গান শোনালেন প্রতুল

Related articles

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...