Sunday, March 15, 2026

সেনাবাহিনীতে পদোন্নতি বাড়াতে নয়া নীতি সরকারের

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীতে নতুন পদোন্নতি নীতি। এবার থেকে বছরে দু’বার হবে সেনাবাহিনীতে পদোন্নতি সংক্রান্ত বোর্ডের বৈঠক। চলতি মাস থেকে কার্যকর হওয়া নতুন পদোন্নতির যে সার্কুলার জারি হয়েছে সেখান থেকেই একথা জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত, পদোন্নতি বোর্ড বছরে একবারই মিটিং করতো। এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার মতে, সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র ও সেবায় কেউ পিছিয়ে থাকলে তাকেও সামনে আনার জন্য এই নতুন নিয়ম করা হয়েছে। এছাড়াও, পদোন্নতি নীতিতে আগের সব বিভ্রান্তি দূর করা হয়েছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত, সেনাবাহিনীর পদোন্নতির নিয়মগুলি বিভিন্ন পলিসি লেটারের উপর ভিত্তি করে ছিল এবং বিভ্রান্তি ছিল। কারণ, কিছু লোক প্রথম পলিসি লেটার উল্লেখ করতেন এবং কেউ কেউ দ্বিতীয় পলিসি লেটার উল্লেখ করতেন। ফলে সেখান থেকেই বিভ্রান্তি ছড়াতো।

জানা গিয়েছে, এখন সেনাবাহিনীর জন্যে যে পলিসি তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যাতে অন্তত ১০ বছরের জন্য কোনো পরিবর্তনের প্রয়োজন না হয়। এর পাশাপাশি যারা কর্মজীবনে মেজর জেনারেল(স্টাফ) হবেন তাদের জন্যও নতুন পদোন্নতির কথা বলা হয়েছে পলিসিতে। বর্তমানে এখন একজন মেজর জেনারেল (স্টাফ) হলে তার কর্মজীবনের সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছান এবং তিনি আর পদোন্নতি পান না। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন মেজর জেনারেল(স্টাফ)ও পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল (স্টাফ) হতে পারবেন বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...