Thursday, April 16, 2026

শীতের দুপুরে বন্ধ নিউমার্কেট! হকার-ব্যবসায়ী জটিলতার প্রতিবাদ

Date:

Share post:

নিউমার্কেটে হকার দৌরাত্ম্য পুলিশ প্রশাসনের নির্দেশের পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিরুপায় হয়ে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিলেন। সিমপার্ক মল (Simpark Mall) চত্বের প্রতিবাদ কর্মসূচিতেও সামিল হন তাঁরা। তাঁদের দাবি প্রশাসনের পদক্ষেপ যাতে হকার ও ব্যবসায়ী উভয়ের রুটিরুজি বজায় থাকে।

মঙ্গলবার কলকাতা পুলিশ ও টাউন ভেন্ডিং কমিটির (TVC) যৌথ উদ্যোগে মাইকিং শুরু হয়। প্রশাসন নির্দেশ দেয় ফুটপাথে নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই ব্যবসা করতে হবে হকারদের। যাদের নির্দিষ্ট সীমার মধ্যে নিজেদের সামগ্রী গুটিয়ে রাখতে হবে। সমীক্ষার (survey) তালিকায় যাদের নাম নেই তাঁদের উঠেও যেতে বলা হয়। আর এই প্রচারের পরই পুলিশ ও কমিটির কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে।

আবার বিক্ষোভের পর পুরসভার হকার পুণর্বাসন সংক্রান্ত বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গেও কথা বলে তাঁরা। কিন্তু তাতে নিউমার্কেট, হগমার্কেট (Hogg Market), বা এই সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের সমস্যার কোনও সুরাহা হয় না। ব্যবসায়ীরা হকারদের স্থায়ী সমাধান চেয়ে ব্যবসা বনধের পথে যান বুধবার। বিক্ষোভ দেখানো শুরু হয়।

বুধবার এই বিক্ষোভের মধ্যে দিয়েই পুরসভায় ঢোকেন মেয়র ফিরহাদ হাকিম। নিউমার্কেটে গড়িয়াহাট মডেলের যে পরিকল্পনা মেয়র নিয়েছিলেন জমি জটিলতায় তা আজও কার্যকর হয়নি। অন্যদিকে বুধবার ব্যবসা বন্ধ করে পুরসভার ওপর চাপ বাড়ানোর কৌশল নেয় ব্যবসায়ীরা। হকার ও ব্যবসায়ী উভয়ের লাভের কথা মুখে বললেও আদৌ প্রশাসনের সঙ্গে তাঁরাও কতটা সহযোগী মনোভাব পোষণ করেন তা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...