Thursday, May 14, 2026

আগামিকাল ডার্বি, বড় ম্যাচ নিয়ে কী বললেন ক্লিফোর্ড মিরান্ডা ?

Date:

Share post:

আগামিকাল সুপার কাপে মেগা ম্যাচ। কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে সমর্থকদের মধ্যে। পিছিয়ে নেই দু’দল। প্রস্তুতিতে ব্যস্ত ইস্ট-মোহন। সুপার কাপে জয় পেলেও এখনও নিজেদের মেলে ধরতে পারেনি সবুজ-মেরুন। জাতীয় দলে যোগ দেওয়ায় মোহনবাগানের সাত জন ফুটবলার নেই। তাই দল গোছাতে সমস্যায় বাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার। এরই মধ্যে একজনের চোট। অর্থাৎ, ডার্বিতে আটজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না তারা। তারপরেও চাপ নিতে নারাজ মিরান্ডা। প্রধান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস এখনও কোচের দায়িত্ব না নেওয়ায় ডার্বিতে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মিরান্ডা।

এদিন সাংবাদিক সম্মেলনে মিরান্ডা বলেন, “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের জায়গা নির্ভর করছে। সেটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার প্রথম ডার্বি। তাই আমি উত্তেজিত। তবে ডার্বির আগে অতিরিক্ত এদিন সাংবাদিক সম্মেলনে মিরান্ডা বলেন, “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের এদিন সাংবাদিক সম্মেলনে মিরান্ডা বলেন, “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের চাপ নিতে চাই না। আমার কাছে এটা আরও একটা ম্যাচ। নিজের দায়িত্ব পালন করব। ফুটবলারেরাও নিজের খেলা খেলবে। জানি এই ধরনের ম্যাচে পুরো শক্তির দল থাকা দরকার। আমাদের আট জন নেই। যারা আছে তারা নিজেদের ১০০ শতাংশ দেবে। তা হলেই জিতব।’’

এদিন ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন দলের ডিফেন্ডার ব্রেন্ডন হামিল। বড় ম্যাচের গুরুত্ব তিনি জানেন। জানেন, এই প্রতিযোগিতার গুরুত্বও। এই নিয়ে হামিল বলেন, ‘‘ডার্বিতে খেলার জন্য আলাদা করে কোনও অনুপ্রেরণা লাগে না। কয়েকটা ডার্বি খেলেছি। তাই জানি সমর্থকদের কাছে এই খেলার গুরুত্ব কতটা। সূচি ঘোষণা হলে সবাই আগে দেখে ডার্বি কবে। এই ম্যাচ জিততে পারলে এশিয়ার ফুটবলে খেলার একটা সুযোগ পাওয়া যাবে। তাই আমরা মুখিয়ে আছি।“

আরও পড়ুন- আফগানদের বিরুদ্ধে সিরিজ জিতেই টি-২০ বিশ্বকাপ নিয়ে নিজের দলের ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি রোহিতের, কী বললেন ভারত অধিনায়ক?

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...