Thursday, May 14, 2026

মহাকাশ থেকে ইসরোর স্যাটেলাইটে ধরা পড়ল রামমন্দিরের ছবি!

Date:

Share post:

সোমবার রামমন্দিরের উদ্বোধনের (Ram Mandir Inaugarion)আগেই ‘রামলালা’র মূর্তির ছবি ফাঁস হয়েছে, পুজোর আগেই অনলাইনে চলছে প্রসাদ বিক্রির নামে প্রতারণার ব্যবসা। তবে এসবের মাঝেই এবার মহাকাশ থেকে দেখা গেল অযোধ্যার (Ayodhya)রামমন্দিরকে। শনিবার প্রকাশ্যে এসেছে স্বদেশী স্যাটেলাইটে তোলা রামমন্দিরের ছবি। অনেকেই বলছেন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আগে রামভক্তদের বিশেষ উপহার দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। বর্তমানে মহাকাশে প্রায় ৫০টি উপগ্রহ রয়েছে ভারতের। এর মাধ্যমেই প্রায ২.৭ একর রামমন্দিরের সৌন্দর্যকে লেন্স বন্দি করেছে ISRO।

ইসরো সূত্রে খবর যে শনিবার ছবি প্রকাশ্যে এলেও ছবি তোলা হয়েছে গত ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে। ঘন কুয়াশার কারণে অবশ্য স্পষ্ট ‘ভিউ’ মেলেনি। তবে ছবিতে দশরথ মহল ও সরযূ নদী অন্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে, দেখা যাচ্ছে নবমির্মিত অযোধ্যা রেল স্টেশনও।

রামমন্দিরের এই ছবিগুলো তোলা হয়েছে সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ান রিমোট সেন্সিং সিরিজের স্যাটেলাইটগুলো থেকে। আগামিকাল দুপুরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বেলা ১২টা বেজে ২০ নাগাদ শুরু হবে অনুষ্ঠান। অযোধ্যায় (Ayodhya) রাজনীতিবিদদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বরা। সর্বমোট আমন্ত্রিতের সংখ্যা প্রায় ৭ হাজার জন। থাকছেন না দেশের চার শঙ্করাচার্যরা।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...