Saturday, May 16, 2026

কবে থেকে শুরু আইপিএল, নির্বাচনের জন্য কি পিছিয়ে যাবে দেশের এক নম্বর ক্রিকেট লিগ ?

Date:

Share post:

সামনেই ২০২৪ আইপিএল। ইতিমধ্যে আইপিএল-এর সম্ভাব্য দিন ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এখনও পুরো সূচি ঘোষণা করেনি বিসিসিআই। আর এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে ২০২৪ আইপিএল ভারতে অনুষ্ঠিত হবেতো? কারণ চলতি বছর লোকসভা নির্বাচন। আর তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন । আর এবার এই নিয়ে এল বড় আপডেট। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত আইপিএলের সূচি তৈরি করা যাবে না। এপ্রিল মাসে ভারতে লোকসভা নির্বাচন হওয়ার কথা। সেই সূচি ঘোষণা হওয়ার পরে বিসিসিআই আইপিএলের সূচি ঘোষণা করবে।

সূত্রের খবর , চলতি বছর লোকসভা নির্বাচন থাকলেও, পুরো প্রতিযোগিতা ভারতেই করা সম্ভব হবে বলে আশাবাদী বোর্ড। তবে তার জন্য আগে লোকসভা নির্বাচনের সূচি তাদের জানতে চাইছে বিসিসিয়াই। সেই জন্যই অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে, ২২ মার্চ শুরু হতে পারে আইপিএল। প্রায় দু’মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। ২৬ মে হতে পারে প্রতিযোগিতার ফাইনাল।আর তারপরেই জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় টি-২০ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার দল নির্বাচন ও প্রস্তুতির জন্য আইপিএল ও বিশ্বকাপের মাঝে সময়ের কিছুটা ব্যবধান রাখতে চাইছে বোর্ড।

এদিকে ২০২৪ আইপিএল সব দেশের ক্রিকেটারকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সব ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে যে তাদের ক্রিকেটারদের পুরো মরশুমের জন্য পাওয়া যাবে। কারণ, আইপিএলের পরেই টি-২০ বিশ্বকাপ। তাই আইপিএলের থেকে ভাল প্রস্তুতির সুযোগ ক্রিকেটারেরা পাবেন না।

আরও পড়ুন- সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ মানতে পারেননি শোয়েবের পরিবার :সূত্র

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...