Friday, June 26, 2026

উত্তরপ্রদেশের শৈত্যপ্রবাহে উষ্ণতা ছড়ালো তারকা খচিত অযোধ্যা

Date:

Share post:

সোমবার অযোধ্যার সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময়ই সেই তাপমাত্রা ছুঁল অযোধ্যা। সঙ্গে ঝলমলে রোদ। তবে মন্দির চত্বরের তাপমাত্রা তার থেকেও বেশি বাড়ল বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি দিয়ে। সরযূর হাওয়ায় যে ঠাণ্ডা বয়ে আসে সোমবার তা যেন নায়িকাদের চিকন শাড়ির পাটেই আটকা পড়ে যায়। মন্দির চত্বরে শুধুমাত্র উপস্থিত থেকেই উজ্জ্বলতা বাড়াননি তারকারা, অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করতেও দেখা গেল তাঁদের। মনেই হল না অযোধ্যায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৫ ডিগ্রি।

অমিতাভ বচ্চন থেকে ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, এমনকি দক্ষিণি নায়ক চিরঞ্জীবী বা রাম চরণ, থালাইভা রজনিকান্ত – সবাই উপস্থিত ছিলেন বাহারি সাদা পাঞ্জাবিতে। গলায় ঝুলছে শাল, অবশ্য়ই তা জানান দিচ্ছে অযোধ্যার ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়াটাও দরকার। ভিকির হাত ধরে আসা ক্যাটরিনা বা রণবীরের সঙ্গে আলিয়া যদিও ফুলস্লিভ ব্লাউজেই ভরসা রাখলেন।

তবে অতিথি অভ্যাগতদের আমন্ত্রণে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল শচীন তেন্ডুলকারকে। সঙ্গীতশিল্পীরা আরও সক্রিয়ভাবে জুড়লেন সোমবারের অনুষ্ঠানের সঙ্গে। মঞ্চে উঠে ভজন গাইলেন সোনু নিগম। গোটা প্রাণপ্রতিষ্ঠা আচার চলাকালীন রামভজন গাইলেন শঙ্কর মহাদেবন। গলা মেলালেন অনুরাধা পড়োয়ালও। সঙ্গীত তারকাদের উপস্থিতিকে আরও উজ্জ্বল করে অনু মালিক ও প্রসূন যোশির উপস্থিতি।

তবে বলিউডে নক্ষত্রদের মধ্যেও উজ্জ্বল উপস্থিতি প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদের। মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন মিথালি রাজ। টেনিস তারকা সাইনা নেহওয়ালও অবশ্য মিথালির মতো মোটা কোট, শালে মুড়েই উপস্থিত ছিলেন। সপরিবারে উপস্থিতি ছিলেন মুকেশ আম্বানিও। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি মতো স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন মাধুরী দিক্ষীতও। একইভাবে দীর্ঘদিনের উচ্ছ্বাস মতো উপস্থিতি ও ফটোসেশনে মন্দির চত্বরে নজর কাড়লেন অনুপম খের ও কঙ্গনা রানাওত। বিমানে ভজন গাইতে গাইতে মন্দিরে উপস্থিত পরিচালক মধুর ভান্ডারকর। ছিলেন পরিচালক রোহিত শেঠি থেকে রাজকুমার হিরানি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...